মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করবেন ডি ক্যাপ্রিও


অস্কার বিজয়ী জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্ডো ডি ক্যাপ্রিওকে এবার দেখা যাবে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে। ছবিটি পরিচালনা করবেন উপমহাদেশের বিখ্যাত চিত্রনির্মাতা রাজ চক্রবর্তী। আগামী বছরের মাঝামাঝি এই ছবির শুটিং শুরু হবে। টাইমস অফ আমেরিকার এক খবরে বলা হয়েছে, এই ছবিটি তৈরি করতে হলে বেশ বড় বাজেট প্রয়োজন তাই বাংলাদেশ-হলিউড যৌথ প্রযোজনায় এটি নির্মাণের ইচ্ছা পরিচালক রাজের।
ডি ক্যাপ্রিও জানান, ‘সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করতে চায় না, পারলে এমন একজন অভিনেতার নাম বলুন ! হ্যাঁ আমিও চাই। ছবিটি নিয়ে মন্ত্রনালয়ের সঙ্গে শিগগিরই আলাপ করবো। সরকারী অনুদানে এই ছবিটি নির্মাণ হবে। চেষ্টা করবো ছবিটির থ্রিডি সংস্করণ রাখার। সবাই দোয়া করবেন।’
ছবিটির চিত্রনাট্য লিখেছেন ইরেশ জাকের। প্রথম আলু সাংবাদিককে তিনি জানান, কাজটা বেশ চ্যালেঞ্জিং। ইতিহাস থেকে হয়ত খুব বেশি জানতে পারিনি। আব্বুকে জিজ্ঞেস করে সিরাজ সাহেবের সম্পর্কে খুটিনাটি কিছু জেনেছি। চেষ্টা করছি তাঁর আরো অনেক পেছনের ইতিহাস খুঁজে আনার। তাহলে ছবিটা আরো সুন্দর হবে।
উল্লেখ্য যে, এর আগে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ও বাবার চরিত্রে অভিনয়কারী জনপ্রিয় মুখ আনোয়ার হোসেন।

SHARE THIS

0 comments: