বুধবার, ১৩ জুলাই, ২০১৬

হ্যাঁ,এতটাই বড় হয়ে গিয়েছে কাজল-অজয়ের মেয়ে (ছবিতে)


দেখতে দেখতে কেমন অজান্তেই সময় চলে যায়। কুছ কুছ হোতা হ্যায় ১৮ বছর পুরনো হয়ে গেল। কহো না প্যায়ার হ্যায়, সেটাও ১৬টা বছর। দিন এমনভাবেই কাটে। বয়সও এমনভাবেই বেড়ে যায়। অজান্তে, অলক্ষ্যে। নেট দুনিয়ায় এখন একটা জিনিস খুব ভাইরাল হয়। তা হল চোখের আড়ালে থাকা কোনও তারকা বা তাদের ছেলেমেয়েদের এখন কেমন দেখতে হয়েছে। ক দিন আগেই আমরাই দেখিয়েছিলাম বলিউডের বেশ কিছু তারকা অভিনেতা-অভিনেত্রীরা, যারা অনেক দিন থেকেই মিডিয়া থেকে দূরে, তাদের বর্তমান লুক। সেটা দারুণ ভাইরাল হয়েছিল।

আজ আবার হঠাত্ করে কাজল-অজয় দেবগনের মেয়ের ছবি নিয়ে চর্চা। হঠাত্ বলা ভুল হবে কাজল কন্যা ইনস্টাগ্রামে নিজের এক ছবি পোস্টের পরই তা ভাইরাল হয়।
কাজল-অজয়ের মেয়ের নাম ন্যাসা। বয়স ১৩। অজয় দেবগন মাঝেমাঝেই মেয়ের কথা বলেন। কাজলও অবশ্য আরও একধাপ এগিয়ে। 'দিলওয়ালে'-র প্রচারে গিয়ে কাজলই বলেছিলেন, ন্যাসা এই সিনেমায় কাজ করতে আমায় উত্সাহ দিয়েছে। অনেকেই কাজলকে প্রশ্ন করেন, 'ন্যাসা তো এত সুন্দর। ও কবে বলিউডে নামবে?'
কাজল জবাব না দিয়ে শুধু মুখটিপে হাসেন। তবে যেভাবে কাজল সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করছেন তাতে অনেকের ধারণা মেয়েকে প্রমোট করতেই নাকি এমন কাজ করছেন। সেটা অবশ্যই ভবিষ্যতই বলবে।

SHARE THIS

0 comments: